Home / Tripura / ঐতিহ্য ও সম্প্রীতির মেলবন্ধনে গোমতীর গ্রামীণ এলাকায় দুর্গাপূজার আনন্দ

ঐতিহ্য ও সম্প্রীতির মেলবন্ধনে গোমতীর গ্রামীণ এলাকায় দুর্গাপূজার আনন্দ

১৭ অক্টোবর, আগরতলা: মন্দিরনগরী উদয়পুর শহরের পাশাপাশি গোমতী জেলার গ্রামীণ এলাকাগুলিতেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদোৎসব। ধর্মীয় সম্প্রীতি, পারিবারিক ঐতিহ্য ও স্থানীয় সংস্কৃতির মেলবন্ধনে দুর্গাপুজোকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়।

কিল্লা বাজারের পিত্রা ময়ালে জমাতিয়া হদার উদ্যোগে আয়োজিত হয়েছে সার্বজনীন দুর্গোৎসব। সমাজপতি সূর্য কুমার জমাতিয়া জানান, গত ৭৫ বছর ধরে এই পুজোর আয়োজন করা হচ্ছে। সকলের কল্যাণ কামনায় এই উৎসব পালিত হয়।

অন্যদিকে, দক্ষিণ বাগমার মজুমদার বাড়ির দুর্গাপুজো এ বছর শতবর্ষে পদার্পণ করেছে। ১৯২৬ সালে শুরু হওয়া এই পুজো ঐতিহ্য ও পরম্পরা মেনে পালিত হচ্ছে বলে জানান পরিবারের সদস্য সুদীপ মজুমদার। বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে এই পুজোর সূচনা হয়েছিল।

এদিকে, বাগমা সংহতি প্লে সেন্টারের পুজো ৪১তম বর্ষে পদার্পণ করেছে। আইফেল টাওয়ারের আদলে বাঁশ ও বেতের শিল্পকর্মে সাজানো হয়েছে মণ্ডপ।

পাশাপাশি, বাগমা ব্যাঙপাড়া ও দরিয়া বাগমা চমুনিতে মহিলা পরিচালিত দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। দরিয়া বাগমা কালীবাড়িও ২৬ বছর ধরে দুর্গোৎসবের আয়োজন করে আসছে।

সব মিলিয়ে, গোমতী জেলার গ্রামীণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণে শারদোৎসব হয়ে উঠেছে সম্প্রীতি ও মিলনের উৎসব।

SHABD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *