সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, ত্রিপুরা সরকারের মধ্যশিক্ষা অধিদপ্তরের নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির Half Yearly পরীক্ষা- ২০২৬-২৭-এর একটি ভুয়ো পরীক্ষার সময়সূচি প্রচার করা হয়েছে। ওই সময়সূচিতে উল্লেখ করা হয়েছে যে, পরীক্ষা ০৩/১১/২০২৬ থেকে ১৭/১১/২০২৬ পর্যন্ত চলবে। এই সময়সূচিটি সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর। এ বিষয়ে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, মধ্যশিক্ষা অধিদপ্তর আগেই অর্থাৎ গত ১৬/০৯/২০২৬ তারিখে Memo No. $F.23(8)/SE/CEU/2019/690-69$ মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির Half Yearly পরীক্ষার সরকারি সময়সূচি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষাগুলি ২৯/১০/২০২৬ থেকে ১৩/১১/২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রকাশিত এই সরকারি সময়সূচিই বলবৎ রয়েছে। সামাজিক মাধ্যমে প্রচারিত ভুয়ো সময়সূচির কারণে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক- শিক্ষিকা এবং বিদ্যালয়গুলির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে, সামাজিক মাধ্যমে প্রচারিত কোনও অপরিচিত বা যাচাই না করা পরীক্ষার সময়সূচি দেখে বিভ্রান্ত হবেন না। একই সঙ্গে, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে, সরকারি বিজ্ঞপ্তি যাচাই না করে কোনও পরীক্ষার সময়সূচি শেয়ার বা প্রচার করবেন না। উক্ত পরীক্ষা সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধুমাত্র Directorate of Secondary Education-এর প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করুন। অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটেও (https://schooleducation.tripura.gov.in/) উক্ত Half Yearly পরীক্ষার Routine এর বিজ্ঞপ্তিটি আপলোড করা আছে। ছাত্রছাত্রীদের স্বার্থে সকলকে দায়িত্বশীল আচরণ করার এবং ভুয়ো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য মধ্যশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।
ICA






