নগর স্থানীয় সংস্থাগুলির সাধারণ নির্বাচনের পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে.
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যে নগর স্থানীয় সংস্থাগুলির সাধারণ নির্বাচনের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর সময়সূচি স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছিল. নির্বাচন কমিশন এই প্রস্তাবটি অনুমোদন করেছে. বিবৃতিতে বলা হয়েছে, ০১.০১.২০২৭-কে যোগ্যতার তারিখ হিসেবে বিবেচনা করে ত্রিপুরা রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর সংশোধিত সময়সূচি নিম্নরূপ:
| ক্রমিক নং | কার্যক্রম | সংশোধিত সময়সূচি |
| ১। | প্রস্তুতি, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সামগ্রী মুদ্রণ | ১৫.১২.২০২৬ থেকে ২৪.১২.২০২৬ |
| ২। | ভোটগ্রহণ আধিকারিকদের (BLOs) বাড়ি বাড়ি পরিদর্শন | ২৬.১২.২০২৬ থেকে ২৫.০১.২০২৭ |
| ৩। | ভোটগ্রহণ কেন্দ্রের যৌক্তিকীকরণ/পুনর্বিন্যাস | ২৭.০১.২০২৭-এর মধ্যে |
| ৪। | খসড়া ভোটার তালিকা প্রকাশ | ০১.০২.২০২৭ |
| ৫। | দাবি ও আপত্তি দাখিলের সময়সীমা | ০১.০২.২০২৭ থেকে ০২.০৩.২০২৭ |
| ৬। | নোটিশ পর্যায় এবং দাবি ও আপত্তির নিষ্পত্তি | ০১.০২.২০২৭ থেকে ০১.০৪.২০২৭ |
| ৭। | চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ | ০৭.০৪.২০২৭ |
বিবৃতিতে বলা হয়েছে, ১৪.০৫.২০২৬ তারিখের নির্বাচন কমিশনের এসআইআর সংক্রান্ত আদেশের মাধ্যমে জারি করা অন্যান্য সমস্ত নির্দেশিকা অপরিবর্তিত থাকবে এবং ত্রিপুরা রাজ্যে প্রযোজ্য হবে.
ICA







