১৭ অক্টোবর, আগরতলা: আজ মহাসপ্তমী। স্বাভাবিকভাবেই সন্ধ্যা নামতেই সিপাহীজলা জেলার বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রাত যত বাড়বে, ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। শহরের থিম পুজোর পাশাপাশি গ্রামীণ এলাকার পুজোগুলিকে কেন্দ্র করেও সাধারণ মানুষের উৎসাহের অন্ত নেই।
জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা জানিয়েছেন, গোটা সিপাহীজলা জেলায় ৪৩৬টি পুজোর আয়োজন করা হয়েছে। উৎসবে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে জেলা পুলিশ প্রশাসন। পুলিশ, টিএসআর ও সিএপিএফ-সহ মোট ৯০০ থেকে সাড়ে ৯০০ নিরাপত্তাকর্মী গোটা জেলায় নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন তিনি। স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে সিএপিএফ। বিভিন্ন স্থানে রয়েছে সিসিটিভির নজরদারি ও ওয়াচ টাওয়ার। শারদীয়া উৎসবের সপ্তমীর সন্ধ্যা পর্যন্ত গোটা সিপাহীজলা জেলায় অপ্রীতিকর কোনও ঘটনার খবর পাওয়া যায়নি।
SHABD










