Home / Tripura / শব্দদূষণ রুখতে আইন মেনে চলার বার্তা উদয়পুরের সচেতনতা শিবিরে

শব্দদূষণ রুখতে আইন মেনে চলার বার্তা উদয়পুরের সচেতনতা শিবিরে

উদয়পুর, ১৪ অক্টোবর ২০২৬ :আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে শব্দদূষণ প্রতিরোধ এবং সাউন্ড সিস্টেমের নিয়ন্ত্রিত ব্যবহার সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে গোমতী জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে উদয়পুরে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, আগরতলার তত্ত্বাবধানে ‘সর্বে ভবন্তু সুখিনঃ’ শীর্ষক এই কর্মসূচি উদয়পুরের এডিআর সেন্টারে অনুষ্ঠিত হয়।

সিজেএম সর্বজিৎ চৌধুরী জানান, আসন্ন দুর্গাপুজোয় শব্দদূষণজনিত ঝুঁকি, শব্দদূষণ প্রতিরোধ এবং সাউন্ড সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত বিধিনিষেধ মেনে চলার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। জনসাধারণের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ নিয়ম মেনে চলার বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব রাজা গুপ্তা, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, চিকিৎসক নীলাদ্রি দেববর্মা, বিচারক সৌরভ চক্রবর্তী-সহ জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিক এবং ক্লাব কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

SHABD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *