Home / Tripura / ১৭ কোটির টেন্ডার, মেলাঘরে বাস্তবায়িত ১৩ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প!

১৭ কোটির টেন্ডার, মেলাঘরে বাস্তবায়িত ১৩ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প!

২৯ অক্টোবর, আগরতলা: রাস্তা, পানীয়জল থেকে সরকারি আবাস, বিগত ৫ বছরে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘর পুর পরিষদের অধীন জনসাধারণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এমনটাই জানিয়েছেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পালরায়। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গত ৫ বছরে মেলাঘর পুর এলাকায় ৩ হাজারের অধিক সরকারি ঘর প্রদান করা হয়েছে। স্বচ্ছ ভারতের অধীনে ১৫০০-এর অধিক শৌচালয় নির্মাণ করা হয়েছে। তাছাড়া, শহরের সৌন্দর্যায়নে বিভিন্ন কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় রাস্তা নির্মাণ ও বাড়ি বাড়ি পানীয়জলের সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। সব মিলিয়ে বিগত ৫ বছরে মেলাঘর পুর পরিষদ এলাকায় মোট ১৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার হয়েছে। এর মধ্যে প্রায় ১৩ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে বলে জানান চেয়ারপার্সন। এতে পুর এলাকার জনসাধারণ যথেষ্টই খুশি বলে মত তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *