১৬ অক্টোবর, আগরতলা: আজ দুপুরে বিধায়ক পিনাকী দাস চৌধুরীর হাত ধরে খোয়াই অফিস টিলায় শুভ উদ্বোধন করা হলো জেলা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মেডিসিন স্টোরের নতুন পাকা বাড়ির। এই পাকা বাড়িটি তৈরি করতে ব্যয় করা হয়েছে ১ কোটি ৩৮ লক্ষ টাকা। এক সাক্ষাৎকারে বিধায়ক জানিয়েছেন, খোয়াই জেলার জন্য একটি অত্যাধুনিক মেডিসিন স্টোর তৈরি করা খুবই জরুরি ছিল, যা বিগত দিনে হয়নি। আজ ষষ্ঠী পূজার পূর্ণ লগ্নে এই মেডিসিন স্টোরটির উদ্বোধন করা হলো। এই মেডিসিন স্টোর থেকে গোটা জেলার প্রত্যেকটি প্রাণী চিকিৎসালয়ে পর্যাপ্ত ওষুধ পাঠানো হবে। আজকের উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই ব্লকের এসসি সাব কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য, জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায় এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উপ-অধিকর্তা সজল দাস।
SHABD
Home / Tripura / খোয়াইয়ে ১ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে জেলা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের নতুন মেডিসিন স্টোরের উদ্বোধন
খোয়াইয়ে ১ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে জেলা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের নতুন মেডিসিন স্টোরের উদ্বোধন
No Comments
October 17, 2026 3:17 pm

Previous Article
Next Article

Vice Foreign Minister Attends 7th CICA Summit in Baku as Prime Minister’s Special Envoy
মহাসপ্তমীতে সিপাহীজলা জেলার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢল, নিরাপত্তায় ৯০০-র বেশি কর্মী

Santosh DebnathEditor
Related Posts
ঐতিহ্য ও সম্প্রীতির মেলবন্ধনে গোমতীর গ্রামীণ এলাকায় দুর্গাপূজার ...
October 17, 2026
মহাসপ্তমীতে খোয়াই শহরের পুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢল, নিরাপত্তায ...
October 17, 2026




