Home / Tripura / খোয়াইয়ে টিএসআরের দুর্গাপুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢল

খোয়াইয়ে টিএসআরের দুর্গাপুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢল

খোয়াই, ১৯ অক্টোবর:  খোয়াইয়ের রামচন্দ্রঘাটে ষষ্ঠ ব্যাটালিয়ন টিএসআরের সদর দপ্তরের দুর্গাপুজো মণ্ডপকে ঘিরে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। প্রতিবছরের মতো এবারও আকর্ষণীয় মণ্ডপ দেখতে দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় জমাচ্ছেন। গভীর রাত পর্যন্ত মণ্ডপে দর্শনার্থীদের আনাগোনা অব্যাহত থাকছে।

এবার ষষ্ঠ ব্যাটালিয়ন টিএসআরের জওয়ানরা সম্মিলিতভাবে মণ্ডপটি তৈরি করেছেন বেঙ্গালুরুতে আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী রবিশঙ্করের আশ্রমের আদলে। মণ্ডপসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা ও প্রতিমা নির্মাণ সব ক্ষেত্রেই জওয়ানদের সৃজনশীলতা ও প্রতিভার ছাপ স্পষ্ট।

জওয়ানদের এই শিল্পকর্ম ও আকর্ষণীয় উপস্থাপনা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। পুজোর আনন্দ উপভোগ করতে প্রতিদিনই বহু মানুষ এই মণ্ডপে ভিড় জমাচ্ছেন।

SHABD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *