আগরতলা, ২০ অক্টোবর ২০২৬ঃ বিজয়া দশমীর আগে ত্রিপুরার বাজারে দেখা মিলছে বাংলাদেশি ইলিশের। রাজধানীর বিভিন্ন বাজারে ইলিশ নিয়ে বসেছেন মাছ ব্যবসায়ীরা। বিভিন্ন ওজনের ইলিশ পাওয়া গেলেও চড়া দামের কারণে তা কেনা মধ্যবিত্ত ক্রেতাদের পক্ষে কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বাজারে এবার বাংলাদেশ থেকে কাঁচা ইলিশ এসেছে। তবে স্টোরে সংরক্ষিত ইলিশের দেখা নেই। মাছের জোগান পর্যাপ্ত থাকলেও ওজন অনুযায়ী দাম ধার্য করছেন ব্যবসায়ীরা।
দেড় কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম প্রতি কেজি ২,৫০০ টাকা। এক কেজি থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,২০০ টাকায়। এক কেজি থেকে ১ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রতি কেজি ২,০০০ টাকা। আর ৬০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রতি কেজি ১,৪০০ টাকা।
উৎসবের মরশুমে ইলিশের জোগান থাকলেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। ফলে বিজয়া দশমীতে মধ্যবিত্তের পাতে ইলিশ উঠবে কি না, তা নির্ভর করছে ক্রেতাদের সামর্থ্যের ওপর।









