Home / Tripura / ‘মায়ের গমন’ ঘিরে প্রস্তুতি তদারকিতে মেয়র, সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে পরিদর্শন

‘মায়ের গমন’ ঘিরে প্রস্তুতি তদারকিতে মেয়র, সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে পরিদর্শন

আগরতলা, ২০ অক্টোবর ২০২৬ঃ আসন্ন মায়ের গমন অনুষ্ঠানকে কেন্দ্র করে আগরতলায় জোরকদমে চলছে প্রস্তুতি। মঙ্গলবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় নির্মীয়মাণ মঞ্চের কাজ পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। তাঁরা মঞ্চ নির্মাণের কাজ এবং অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন।

এদিন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এবারের মায়ের গমন অনুষ্ঠানে প্রথমবারের মতো বিদেশি প্রতিনিধি এবং ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তাঁদের উপস্থিতির কথা মাথায় রেখে অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তরগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *