Home / Tripura / শারদোৎসবের মহানবমীতে ধর্মনগরে উৎসবের আমেজ, প্রতিমা দর্শনে মানুষের ঢল

শারদোৎসবের মহানবমীতে ধর্মনগরে উৎসবের আমেজ, প্রতিমা দর্শনে মানুষের ঢল

ধর্মনগর, ২০ অক্টোবর ২০২৬ঃ মহানবমীর সকালে উত্তর ত্রিপুরা জেলার সদর শহর ধর্মনগরের বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। দেবী দুর্গার দর্শন করতে সকাল থেকেই মণ্ডপগুলিতে সমাগম হয় মানুষের।

আকর্ষণীয় মণ্ডপসজ্জা ও বর্ণাঢ্য আলোকসজ্জায় সেজে উঠেছে ধর্মনগরের বিভিন্ন পুজো মণ্ডপ। থিমভিত্তিক পরিকল্পনা ও স্বতন্ত্র সাজসজ্জা দর্শনার্থীদের নজর কাড়ে।

দূরদর্শনকে দেওয়া সাক্ষাৎকারে দর্শনার্থীরা মণ্ডপগুলির কারুকার্য ও সাজসজ্জার প্রশংসা করেন। পাশাপাশি, পুজোর আয়োজনের জন্য সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে ধন্যবাদ জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *