Home / Tripura / বিশালগড়ে নতুন পুর ভবনের উদ্বোধন: জনকল্যাণে একাধিক প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

বিশালগড়ে নতুন পুর ভবনের উদ্বোধন: জনকল্যাণে একাধিক প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার নানা জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণ করছে. সমাজের অন্তিম ব্যক্তির কাছে বিভিন্ন সরকারি পরিষেবা যাতে সহজলভ্য হয় সে বিষয়েও রাজ্য সরকার সচেষ্ট রয়েছে. আজ বিশালগড় পুর পরিষদের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন. এই ভবনটি নির্মাণে ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে. এছাড়াও মুখ্যমন্ত্রী বিশালগড় টাউনহলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশালগড় পুর এলাকায় আরসিসি ডেভেলপমেন্ট প্রোজেক্টের অধীনে ৪৭ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে সিসি রোড, ড্রেইন নির্মাণ ইত্যাদি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন. এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের এখন পর্যন্ত প্রায় ১ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রকে পাথেয় করে রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি সমাজের অন্তিম ব্যক্তির জীবন জীবিকার মানোন্নয়ন এবং নাগরিক পরিষেবা প্রদানে কাজ করে চলেছে. তিনি বলেন, রাজ্যের জনগণকে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ. সেই লক্ষ্যেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজও চালু করা হয়েছে. রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার চালু করা হয়েছে. বর্তমানে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ফলে রাজ্যেই কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভবপর হচ্ছে.

মুখ্যমন্ত্রী বলেন, বিশালগড় পুর এলাকাবাসীকে উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে আজ নানা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে. এছাড়াও বিশালগড় পুর পরিষদ এলাকায় পরিবেশবান্ধব বৈদ্যুতিক চুল্লি নির্মাণের কাজ চলছে যা দ্রুত শেষ হবে. অনুষ্ঠানে বিধায়ক সুশান্ত দেব তার বক্তব্যে বিশালগড় মহকুমায় নানা উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন. অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, টিআইডিসি’র চেয়ারম্যান নবাদল বণিক, সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা, অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত, বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিষ্কি সাহা প্রমুখ. অনুষ্ঠানে বিশালগড় পুর পরিষদ এলাকার ১০০ জন সাফাই কর্মীর হাতে বিভিন্ন সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়. এছাড়াও মহকুমার ৭টি আয়ুষ্মান মন্দিরকে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সার্টিফিকেট প্রদান করা হয়. অনুষ্ঠানে এছাড়াও বিশালগড় মহকুমার ৯টি গ্রাম পঞ্চায়েতকে টিবি মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে শংসাপত্র প্রদান করা হয়.

ICA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *