Home / Tripura / বড়লুতমায় ১৩০তম মহারাসলীলা উৎসব ও মেলার সমাপ্তি, মণিপুরি ভাষার উন্নয়নে আশ্বাস মন্ত্রীর

বড়লুতমায় ১৩০তম মহারাসলীলা উৎসব ও মেলার সমাপ্তি, মণিপুরি ভাষার উন্নয়নে আশ্বাস মন্ত্রীর

কমলপুর মহকুমার বড়লুতমা অঞ্চলে আয়োজিত পাঁচ দিনের ১৩০তম মহারাসলীলা উৎসব ও মেলা গতকাল আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সমাপনী পর্বে বক্তব্য দিতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় জানান যে, রাজ্যের সংখ্যালঘু ও ক্ষুদ্র জনগোষ্ঠীগুলোর মাতৃভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য এগিয়ে নিতে প্রশাসন কাজ করে চলেছে।

ভাষাগত অগ্রগতির বিষয়ে মণিপুরি জনগোষ্ঠীকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী টিংকু রায়। উৎসব ও মেলা সুষ্ঠু এবং শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করার কৃতিত্ব দিয়ে তিনি আয়োজক রাসলীলা কমিটিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব এবং ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। এছাড়াও সভায় অংশ নেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার সভাপতি প্রশান্ত সিনহা ও মহারাসলিলা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রসেনজিৎ সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সাংস্কৃতিক পর্বে স্থানীয় ও বাইরের রাজ্যের শিল্পীরা অংশ নিয়ে রাস নৃত্য, লোকনৃত্য এবং আধুনিক গান পরিবেশন করেন।

ICA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *