Home / Tripura / আমবাসায় সেবা কে রঙ, রাষ্ট্র কে সঙ কর্মসূচি উদযাপিত

আমবাসায় সেবা কে রঙ, রাষ্ট্র কে সঙ কর্মসূচি উদযাপিত

আমবাসা, ১৫ অক্টোবর, ২০২৬ ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল জেলাভিত্তিক সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয় প্রাঙ্গণে সেবা কে রঙ, রাষ্ট্র কে সঙ শীর্ষক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমালি দেববর্মা, ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি, ধলাই জেলার পুলিশ সুপার ঋষিকেশ দেশাই, অতিরিক্ত জেলাশাসক (পিপি) ভি ডার্লং, অতিরিক্ত জেলাশাসক পার্থ দাস প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত আমবাসা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমালি দেববর্মা এবং জেলাশাসক বিবেক এইচ বি সেবা কে রঙ, রাষ্ট্র কে সঙ কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন।

ICA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *