Home / Tripura / দুর্গাপূজা উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা বার্তা

দুর্গাপূজা উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা বার্তা

রাজ্যপাল ইন্দ্রাসেনা রেড্ডি নাল্লু দুর্গাপূজা উপলক্ষ্যে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ‘দুর্গাপূজা অশুভের উপর শুভ চেতনার বিজয়ের প্রতীক এবং এটি আমাদের সত্য, ন্যায়পরায়ণতা, সাহস ও করুণার মূল্যবোধকে সমুন্নত রাখতে অনুপ্রাণিত করে। এই উৎসব আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে এবং ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার চেতনাকে আরও শক্তিশালী করে। মা দুর্গার আশীর্বাদ আমাদের একটি শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ত্রিপুরার জন্য একসাথে কাজ করতে অনুপ্রাণিত করুক.’


ICA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *