Home / Tripura / খোয়াইয়ে বিজেপির বিজয় সংকল্প র‍্যালি, ১৫টি ওয়ার্ডেই জয়ের বিষয়ে আশাবাদী বিধায়ক পিনাকী দাস চৌধুরী

খোয়াইয়ে বিজেপির বিজয় সংকল্প র‍্যালি, ১৫টি ওয়ার্ডেই জয়ের বিষয়ে আশাবাদী বিধায়ক পিনাকী দাস চৌধুরী

৩০ অক্টোবর, আগরতলা: ভারতীয় জনতা পার্টির খোয়াই মন্ডলের উদ্যোগে আজ সন্ধ্যায় পুর পরিষদ নির্বাচন উপলক্ষে এক বিজয় সংকল্প রেলির আয়োজন করা হয়। রেলিটি খোয়াই মন্ডল কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে টি.কে.ডি.কে. রোডে এসে শেষ হয়। সেখানে একটি পথসভারও আয়োজন করা হয়।

রেলিতে উপস্থিত ছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি সমীর কুমার দাস, খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস সহ মন্ডলের বিভিন্ন শাখা সংগঠনের দলীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।

এক সাক্ষাৎকারে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, আসন্ন পুর পরিষদ নির্বাচনে খোয়াইয়ের ১৫টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। এটি শুধুমাত্র সময়ের অপেক্ষা। তিনি আরও বলেন, শুধু জয়লাভ করাই নয়, আরও বেশি সংখ্যক মানুষের সমর্থন আদায়ের লক্ষ্যেই আজকের এই বিজয় সংকল্প রেলির আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *