Home / Tripura / জনজাতীয় সংস্কৃতির ছোঁয়ায় ঠেলাকুংয়ে দুর্গাপ্রতিমা, আকর্ষণের কেন্দ্রবিন্দু

জনজাতীয় সংস্কৃতির ছোঁয়ায় ঠেলাকুংয়ে দুর্গাপ্রতিমা, আকর্ষণের কেন্দ্রবিন্দু

কিল্লা, ১৯ অক্টোবর: মহাষ্টমী উপলক্ষে দুর্গাপুজোয় অংশ নিয়ে অঞ্জলি দিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। আঠারোভোলা বাজার কমিটির উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো মণ্ডপে পুজো দেন তিনি।

অধ্যক্ষ জানান, জমাতিয়া হদা সম্প্রদায়ের ১৪টি গ্রামের পাঞ্চেতদের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়। ১৯৭৬ সালে জনজাতি হদা সম্প্রদায়ের উদ্যোগে পুজোর সূচনা হয়েছিল। মাঝে ১৫ বছর বন্ধ থাকার পর ২০১৮ সাল থেকে ফের শুরু হয় এই দুর্গোৎসব। একইভাবে ঠেলাকুং এলাকাতেও দীর্ঘ ২৫ বছর বন্ধ থাকার পর পুনরায় দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে।

এদিকে, কিল্লা বাজারে পিত্রা ময়ালের উদ্যোগেও দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। অন্যদিকে, বায়ুঙ ক্লাবের উদ্যোগে জনজাতীয় পোশাকে সজ্জিত দুর্গাপ্রতিমা তৈরি করা হয়েছে। দেবীর এই অভিনব সাজ পুজোয় তুলে ধরেছে স্থানীয় জনজাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য।

রাজ্যবাসীর সার্বিক মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন করা হয়েছে বলে জানান বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া।

SHABD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *