উদয়পুর, ৩১ অক্টোবর ২০২৬ঃ আলোর উৎসব দীপাবলি। আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই দীপাবলিকে বরণ করে নিতে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে উদয়পুরের ঐতিহ্যবাহী মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে। দীপাবলি
উপলক্ষে মন্দির প্রাঙ্গণকে সাজিয়ে তুলতে চলছে নানা প্রস্তুতি। একদিকে রং-তুলির আঁচড়ে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে মন্দির। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী।
অন্যদিকে, আলোকসজ্জার মাধ্যমে গোটা এলাকাকে সাজিয়ে তুলতে রাস্তার দু’পাশে চলছে প্রস্তুতির কাজ। দীপাবলির রাতে আলোর রোশনাইয়ে মাতাবাড়ি অপরূপ রূপে ধরা দেবে বলে জানিয়েছেন মন্দিরে আসা দর্শনার্থীরা।
সব মিলিয়ে, দীপাবলিকে ঘিরে এখন থেকেই উৎসবের আমেজ মাতাবাড়িতে। প্রস্তুতি চলছে জোরকদমে। অপেক্ষা শুধু আলোকোজ্জ্বল উৎসবের।







