১৯ অক্টোবর, আগরতলা: রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্য আজও নিষ্ঠার সঙ্গে বহন করে চলেছে উদয়পুরের ঐতিহ্যবাহী মাতাবাড়ি মন্দির। ১৫০১ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যের ধারাবাহিকতায় মহাষ্টমী উপলক্ষে মন্দিরে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হয়।
শারদীয়া দুর্গোৎসবের এই বিশেষ তিথিতে মায়ের দর্শন পেতে দূরদূরান্ত থেকে অসংখ্য ভক্ত-পুণ্যার্থীর সমাগম ঘটে মাতাবাড়িতে।
মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানান, বছরে দু’বার সোনার অলংকারে দেবীকে সুসজ্জিত করে রাজরাজেশ্বরী রূপে বিশেষ পূজা করা হয়। প্রতি বছরই মন্দিরে দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। এদিন তিথির সময়সীমা কম থাকলেও ধর্মীয় রীতি মেনে সম্পন্ন হয় পূজা-অর্চনা ও যজ্ঞ।
SHABD








