আগামী ৩০ অক্টোবর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বিলোনীয়ায় শচীন দেববর্মণ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার জন্য প্রায় ১০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে বিকেআই কর্ণারে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির আবরণ উন্মোচন, বিলোনীয়া শহরকে বন্যা থেকে রক্ষা করার জন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বিলোনীয়া শহরবাসীর জন্য পানীয় জল প্রকল্প, সাড়াসীমায় খাদ্য প্রশিক্ষণ কেন্দ্র প্রভৃতি। আগামী ৩০ অক্টোবর মুখ্যমন্ত্রীর বিলোনীয়া সফর এবং বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে আজ দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, জেলাশাসক মহ: সাজ্জাদ পি এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
ICA






