আজ এডিনগরস্থিত কেন্দ্রীয় খাদ্য গুদামে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনী অনুষ্ঠান. গণবণ্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত শ্রমিকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়. এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী. অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, শ্রমিকরা হচ্ছেন গণবণ্টন ব্যবস্থার মেরুদন্ড. তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে কেন্দ্রীয় খাদ্য গুদাম থেকে রেশন সামগ্রী সারা রাজ্যের রেশন শপগুলিতে বন্টন করা হয়. এর ফলশ্রুতিতে সমগ্র ব্যবস্থার মধ্যে একটা শৃঙ্খলা বজায় থাকে. ভোক্তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন. তিনি বলেন, শ্রমিকদের এই অবদানের কথা স্মরণ রেখে তারা যাতে দুর্গাপূজার দিনগুলি ভালোভাবে অতিবাহিত করতে পারেন সেজন্য গত ৩ বছর ধরে প্রত্যেক শ্রমিককে ৩ হাজার টাকা করে বোনাস দেওয়া হচ্ছে. ছিলেন. অনুষ্ঠানে খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ, দপ্তরের যুগ্ম অধিকর্তা অভিজিৎ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন.
ICA
শ্রমিকরাই গণবণ্টন ব্যবস্থার আসল মেরুদণ্ড: এডিনগরের বিজয়া সম্মিলনীতে মন্তব্য খাদ্যমন্ত্রীর







