Home / Tripura / পুর নির্বাচন ও নির্বাচনী কৌশল নির্ধারণে মুখ‍্যমন্ত্রীর বাসভবনে বিজেপির কোর কমিটির জরুরি বৈঠক

পুর নির্বাচন ও নির্বাচনী কৌশল নির্ধারণে মুখ‍্যমন্ত্রীর বাসভবনে বিজেপির কোর কমিটির জরুরি বৈঠক

২৮ অক্টোবর, আগরতলা: পুর নির্বাচনকে কেন্দ্র করে আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার সরকারি বাসভবনে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব, মন্ত্রী রতনলাল নাথ, আসাম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। বৈঠকে দল ও সংগঠনকে শক্তিশালী করা এবং আসন্ন নির্বাচনের জন্য কৌশল চূড়ান্ত করার উপর আলোকপাত করা হয়। পাশাপাশি নির্বাচনের জন্য দলের প্রস্তুতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সাংগঠনিক বিষয় ও প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *