Home / Tripura / স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে তৎপর প্রশাসন: শান্তিরবাজার দক্ষিণ জেলা হাসপাতাল পরিদর্শনে জেলা শাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক

স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে তৎপর প্রশাসন: শান্তিরবাজার দক্ষিণ জেলা হাসপাতাল পরিদর্শনে জেলা শাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক

২৮ অক্টোবর, আগরতলা : স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে আরও উন্নত ও কার্যকর স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ শান্তিরবাজারের দক্ষিণ জেলা হাসপাতাল পরিদর্শন করেন দক্ষিণ জেলার জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি এবং দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জ্যোতির্ময় দাস। জেলা হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট লুফাং মগকে সঙ্গে নিয়ে তাঁরা গোটা হাসপাতাল ঘুরে দেখেন। পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা পরিষেবা সম্পর্কে তাঁদের মতামত ও অভিজ্ঞতা শোনেন।

পরিদর্শনের পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন তাঁরা। বৈঠকে জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে বিভিন্ন বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *