বিলোনিয়া, ২০ অক্টোবর ২০২৬ঃ দুর্গাপুজোর মহাষ্টমীর রাতে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার পাঁচটি পুজো মণ্ডপ পরিদর্শন করেন লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী।
সাংসদ যে মণ্ডপগুলি পরিদর্শন করেন, সেগুলি হলো মহামায়া কালীবাড়ি, যোগমায়া কালীবাড়ি, মিলন সংঘ ক্লাব, ওরিয়েন্টাল ক্লাব এবং ইউনিটি ব্যায়ামাগার। প্রতিটি মণ্ডপে গিয়ে তিনি দুর্গাপ্রতিমা দর্শন করেন এবং প্রদীপ হাতে দেবী দুর্গার আরতিতে অংশ নেন।








