তেলিয়ামুড়া, ২০ অক্টোবর ২০২৬ঃ শারদীয়া দুর্গোৎসবের মহাষ্টমীর রাতে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।
এর মধ্যে প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাবের পুজো মণ্ডপে প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। মণ্ডপের আলোকসজ্জা ও দুর্গাপ্রতিমা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল।
এছাড়া তেলিয়ামুড়া মহকুমার বুলেট ক্লাব, নেতাজি স্মৃতি সংঘ এবং রাজদূত ক্লাবের পুজো মণ্ডপেও দর্শনার্থীদের ভিড় দেখা যায়।








