সাব্রুম, ২০ অক্টোবর ২০২৬ঃ দক্ষিণ ত্রিপুরা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ঋষ্যমুখের কৃষ্ণনগরের শিবপুর গ্রামের ঠাকুরবাড়িতে ঐতিহ্য ও সাবেকিয়ানার আবহে অনুষ্ঠিত হচ্ছে ৩১তম শারদীয়া দুর্গাপুজো। স্থানীয়ভাবে এই ঠাকুরবাড়ি ‘নবদুর্গা বাড়ি’ নামে পরিচিত।
জানা যায়, প্রায় ৩০ বছর আগে দ্বিজেন্দ্রলাল চক্রবর্তীর হাত ধরে এই বাড়িতে নবদুর্গা পুজোর সূচনা হয়। তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্যরা সেই ঐতিহ্য বজায় রেখে পুজোর আয়োজন করে আসছেন। মহা নবমীতে দেবীর পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছে মহাযজ্ঞের। পুজোর তিন দিন কৃষ্ণনগর ও ঋষ্যমুখ এলাকার বহু দর্শনার্থীর সমাগম ঘটে এই ঠাকুরবাড়িতে। পুষ্পান্ন ভোগেরও আয়োজন করা হয়।
অন্যদিকে, সাব্রুমের মাতৃশক্তি পূজা কমিটির সম্পূর্ণ মহিলা পরিচালিত দুর্গাপুজোর উদ্বোধন করেন বিশেষভাবে সক্ষম তিন মহিলা।
এদিকে, সাব্রুমের শ্মশান বন্ধু ক্লাবের পুজোর থিমে তুলে ধরা হয়েছে ‘মা সন্তানদের নিয়ে পৃথিবীর গৃহের দিকে রওনা দিয়েছেন’—এই ভাবনা।









