৬ নভেম্বর, আগরতলা: পুলিশের উপর ভরসা করতে না পেরে দু’দিন প্রস্তুতি নেওয়ার পরও মনোনয়ন জমা দিতে পারেননি শান্তিরবাজার পুর পরিষদের বাম প্রার্থীরা। আজ পতিছড়ি সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুললেন সিপিআইএম নেতারা। নির্বাচন ঘোষণার পর থেকেই রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও করে রাখা এবং শান্তিরবাজারের সিপিআইএম নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও মারধরের ঘটনার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন সিপিআইএম শান্তিরবাজার মহকুমা সম্পাদক আশু দেবনাথ। দলীয় নেতা-কর্মীদের উপর আক্রমণের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
Home / Tripura / পুলিশের উপর ভরসা না থাকায় দু’দিন প্রস্তুতি নিয়েও মনোনয়ন জমা দিতে পারলেন না শান্তিরবাজারের বাম প্রার্থীরা
পুলিশের উপর ভরসা না থাকায় দু’দিন প্রস্তুতি নিয়েও মনোনয়ন জমা দিতে পারলেন না শান্তিরবাজারের বাম প্রার্থীরা
By Habely
No Comments
November 6, 2026 4:18 pm

Previous Article
Next Article

পুর ভোটকে কেন্দ্র করে সাজসাজ রব: সোনামুড়া ও মেলাঘরে কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র জমা
পুর নির্বাচনে কোমর বেঁধে ময়দানে নারী সমিতি: সাব্রুমে বাম প্রার্থীদের সমর্থনে বিশাল মিছিল

Related Posts
পুর ভোটের দামামা: আগরতলা নিগম ও রানীরবাজার পরিষদে বিজেপি প্রার্থী ...
November 6, 2026
পুর নির্বাচনে কোমর বেঁধে ময়দানে নারী সমিতি: সাব্রুমে বাম প্রার্থী ...
November 6, 2026




