৬ নভেম্বর, আগরতলা: আগরতলা পুর নিগম নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা আজ মনোনয়নপত্র দাখিল করেন। এই উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে একটি সুবিশাল র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ।
মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব এবং রাজ্যে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস’ মন্ত্রকে পাথেয় করে আগরতলাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, সুন্দর ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে, রানীরবাজার পুরপরিষদ নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।










