মুঙ্গিয়াকামি, ১৫ অক্টোবর: ‘সেবা সংকল্প অভিযান’-এর আওতায় আজ মুঙ্গিয়াকামি ব্লকের উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হলো ‘সেবা কে রঙ, রাষ্ট্র কে সঙ’ কর্মসূচি। এই উপলক্ষে ব্লক কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য রঙ্গোলি অঙ্কন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও অভিজিৎ কুমার দাস-সহ অন্যান্য আধিকারিক এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্য-সদস্যারা। স্থানীয় শিল্পী ও স্বসহায়ক গোষ্ঠী সদস্যদের সম্মিলিত উদ্যোগে রঙ্গোলির মাধ্যমে ‘সেবা, সংকল্প, বিকাশ, বিরাসত’ এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর ভাবনা সৃজনশীলভাবে তুলে ধরা হয়।
পাশাপাশি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ও অটল পেনশন যোজনাসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বার্তা রঙ্গোলির মাধ্যমে তুলে ধরা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সরকারি প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসাহিত করা।
ICA








