কৈলাশহর, ৩১ অক্টোবর ২০২৬ঃ লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস পালনের অঙ্গ হিসেবে শনিবার ঊনকোটি জেলা সদর কৈলাশহরে ‘একতার জন্য দৌড়’ অনুষ্ঠিত হয়।
ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে কৈলাশহরের ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়।
মন্ত্রী টিংকু রায় বলেন, দেশকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের অসামান্য ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। ‘আমরা এক, অভিন্ন, আমরা ভারতবাসী’—এই বোধ ও চেতনাকে সমৃদ্ধ করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাশ, জেলাশাসক মেঘা জৈন প্রমুখ। কর্মসূচিতে সমাজের বিভিন্ন অংশের নাগরিক, বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন। পাশাপাশি, সমবেতভাবে রাষ্ট্রীয় একতার শপথবাক্য পাঠ করা হয়।







