Home / Tripura / রাজঘাট সিনিয়র বেসিক স্কুলে স্কুল ডেন্টাল হেলথ ক্যাম্প

রাজঘাট সিনিয়র বেসিক স্কুলে স্কুল ডেন্টাল হেলথ ক্যাম্প

সম্প্রতি মেলাঘর এলাকাস্থিত রাজঘাট সিনিয়র বেসিক স্কুলে স্কুল ডেন্টাল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সোনামুড়া মহকুমা হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই স্কুল ডেন্টাল হেলথ ক্যাম্পে অভিজ্ঞ দন্ত চিকিৎসক মমতা সাহা ৪৬ জন শিক্ষার্থীর দাঁত পরীক্ষা করেন এবং নিয়মিত সঠিক পদ্ধতিতে দাঁত মাজা ও দাঁতের যত্নের বিষয়ে পরামর্শ দেন। শিবিরে উপস্থিত ছিলেন মাল্টিপারপাস সুপারভাইজার নরোত্তম সরকার এবং রাজঘাট সিনিয়র বেসিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকাগণ। সোনামুড়া মহকুমা হাসপাতাল থেকে এই সংবাদ জানানো হয়েছে।

ICA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *