আগরতলা: আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে (আইসিপি) ভারত ও বাংলাদেশের মধ্যে আয়োজিত যৌথ রিট্রিট অনুষ্ঠানের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর থেকে এই অনুষ্ঠান বিকেল ৪টা ৩০ মিনিটের পরিবর্তে বিকেল ৪টায় শুরু হবে।
পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত নতুন সময় অনুযায়ী আগামী ৭ নভেম্বর থেকেই এই পরিবর্তন কার্যকর হবে।
আগরতলা আইসিপিতে আয়োজিত ভারত-বাংলাদেশের যৌথ রিট্রিট অনুষ্ঠান দেখতে আগ্রহী সাধারণ মানুষকে নতুন সময়সূচি অনুসরণ করার জন্য জানানো হয়েছে।
সূত্র: পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয় থেকে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি।










