১৩ অক্টোবর, আগরতলা: আজ বিলোনিয়ার সার্কিট হাউসের কনফারেন্স হলে VB-G RAM-G, জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ-এর প্রাতিষ্ঠানিকীকরণ, পরিকল্পনা, বাস্তবায়ন ও পর্যবেক্ষণের মাধ্যমে জল সংরক্ষণ এবং জল নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দক্ষিণ জেলা স্তরের সমন্বয়মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় দক্ষিণ জেলার জেলা শাসক ও সমাহর্তা মহম্মদ সাজ্জাদ পি, পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মুখ্য বাস্তুকার ইঞ্জিনিয়ার রাজীব মজুমদার, জেলার অতিরিক্ত জেলা শাসক শান্তিরঞ্জন চাকমা-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
SHABD










